শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • শচিন নাকি স্মিথ

    শচিন নাকি স্মিথ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মুম্বাইয়ে দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। গতকাল বুধবার (১ নভেম্বর) ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সামনে শচিনের পুরো দেহের একটি ভাস্কর্য উম্মোচন করে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

    কিন্তু ভাস্কর্যটি দেখে ভারতীয় ক্রিকেটভক্তরাই ভুগছেন দ্বিধাদ্বন্দ্বে। এটি আসলে কার ভাস্কর্য? সূক্ষ্ম দৃষ্টিতে তাকালে যে তাদের চোখে ভেসে উঠে অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের চেহারা!

     

    বিষয়টি নিয়ে সমালোচনার ঝড়ে উঠে নেটিজেনদের মধ্যে। যে কারণে ভাস্কর্যটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কর্তৃপক্ষের এমন কাজের প্রতিবাদ জানিয়েছেন অনেক ক্রিকেটভক্ত। কেউ বিষয়টিকে তুলে ধরেছেন হাস্যরসাত্মকভাবে।

    ভারতীয় ক্রিকেটের এক ভক্ত 'এনআরকে' নামে নিজের এক্স (সাবেক টুইটার) একাউন্টে লিখেছেন, ‘ওয়াংখেড়েতে স্টিভ স্মিথের ভাস্কর্য কেন?’

     

    লরেন্স বুট নামে আরেকজন লিখেছেন, ‘মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টিভ স্মিথের ভাস্কর্য স্থাপনের জন্য দারুণ পছন্দ।’

    আরেক ভক্ত লিখেছেন, ‘স্টিভ স্মিথের প্রতি শ্রদ্ধা। শচিন স্যার ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্টিভ স্মিথকে উৎসর্গ করা একটি ভাস্কর্য উন্মোচন করেছেন, কিন্তু তারা ভুল করে ভাস্কর্যটিতে ভারতীয় হেলমেট লাগিয়ে ফেলেছেন। স্টিভ স্মিথকে ভারতীয় দলে নিয়ে আসতে তারা অস্ট্রেলিয়া দলের সাথে আলোচনা করছে।’

     

     

    আরেকজন লিখেছেন, ‘স্টিভ স্মিথ ৪৯, আপনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ভাস্কর্য পেয়েছেন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন