মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে গেলেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বগুড়া সিএমএইচে মারা গেলেন অভিনেতা সোহেল খান বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ফ্লাইট দেশে ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা ঢাকা ও আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শিকাগোর সড়কের নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মাতারবাড়ীকে এনার্জি হাব করতে চায় এসকে গ্রুপ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • বগুড়া সিএমএইচে মারা গেলেন অভিনেতা সোহেল খান

    বগুড়া সিএমএইচে মারা গেলেন অভিনেতা সোহেল খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    টেলিভিশন নাটকের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন সোহেল খান। পরে নাটকের পাশাপাশি চলচ্চিত্রসহ বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখায় কাজ করেছেন তিনি।

    অভিনয়জীবনের শুরুর দিকে একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন জনপ্রিয় ঔপন্যাসিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালনায়। তবে সেই অভিনয় তাঁর নিজের কাছে সন্তোষজনক ছিল না। অভিনয় পছন্দ না হওয়ায় হুমায়ূন আহমেদ তাঁর সহকারীকে সোহেল খানকে শুটিং থেকে বের করে দিতে বলেছিলেন।

    সোহেল খানের ভাষ্য অনুযায়ী, সেই ঘটনা তাঁর মনে গভীরভাবে দাগ কেটেছিল। ঘটনাটি তাঁকে আরও ভালো অভিনেতা হওয়ার প্রেরণা জোগায়। তিনি এমন অভিনয় করতে চেয়েছিলেন, যাতে হুমায়ূন আহমেদ তাঁর প্রশংসা করেন। পরে সেই লক্ষ্য পূরণেও সফল হন তিনি।

    অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরির পেছনে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করতেন সোহেল খান। তাঁর মতে, ফারুকী তাঁকে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজের সুযোগ করে দিয়েছেন এবং চরিত্রগুলোর জন্য প্রস্তুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমনকি বয়সে ছোট ফারুকীর কাছে অভিনয় শেখার সময় মারও খেতে হয়েছে তাঁকে। তবে এ নিয়ে কোনো আক্ষেপ ছিল না সোহেল খানের; বরং ফারুকীর অবদানকে বিনয়ের সঙ্গে স্বীকার করতেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন