মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা ঢাকা ও আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শিকাগোর সড়কের নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মাতারবাড়ীকে এনার্জি হাব করতে চায় এসকে গ্রুপ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: জিজ্ঞাসাবাদে রিমান্ডে সুইডেন আসলাম বন্যার ক্ষতি কাটাতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আবাসিক এলাকায় বাণিজ্যিক দখল, নীরব দর্শক রাজউক
  • শিকাগোর সড়কের নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’

    শিকাগোর সড়কের নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটির নাম দেওয়া হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

    রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

    শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে এ নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস প্রস্তাবটি উত্থাপন করেন।

    সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এ উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

    এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক অনুষ্ঠানে অংশ নেন।

    সড়কটির পাশেই রয়েছে শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। বিশ্বজুড়ে তিনি এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই টাওয়ারের পাশেই এখন রয়েছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়ক।

    দূতাবাসের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় নামকরণের কার্যক্রম সম্পন্ন হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে সড়কটির নামকরণের প্রস্তাব করা হয়। জনগণের ভোটে তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে জনপ্রিয়তাও এ উদ্যোগের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।

    এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টি নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়।

    উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন