মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা ঢাকা ও আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শিকাগোর সড়কের নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মাতারবাড়ীকে এনার্জি হাব করতে চায় এসকে গ্রুপ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: জিজ্ঞাসাবাদে রিমান্ডে সুইডেন আসলাম বন্যার ক্ষতি কাটাতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আবাসিক এলাকায় বাণিজ্যিক দখল, নীরব দর্শক রাজউক
  • ঢাকা ও আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

    ঢাকা ও আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

    এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

    মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বাহিনীটি বদ্ধপরিকর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন