বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj

স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক

স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন উভয় পক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ স্থাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অভিবাসন ও মানুষের চলাচলসংক্রান্ত সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং নিয়মিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন