রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আমিনবাজারে ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান, প্রধানমন্ত্রীর প্রশংসা হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯৬ নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে শুরু বিমানবাহিনী সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি মাদকবিরোধী অভিযানের সাফল্য এড়িয়ে বিভ্রান্তি ছড়িয়েছে গণমাধ্যম, অভিযোগ ইশরাকের বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী
  • নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে শুরু

    নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক হ্যান্ডবলে নিজেদের মাটিতে প্রথম পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হলো বাংলাদেশ নারী দল। আলপনা আক্তারের সাত গোলের সুবাদে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬ এশিয়া জোন–২’-এ নেপালকে ৩৩–২০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছে স্বাগতিকেরা।

    আজ ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই গোলের ব্যবধান গড়ে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুই দলের ব্যবধান অবশ্য খুব বেশি বাড়েনি। বিরতির সময় ১৩–৯ গোলে এগিয়ে ছিল স্বাগতিকেরা। বিরতির পর আক্রমণে আরও ধার বাড়িয়ে নেপালকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল। শেষ পর্যন্ত ১৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

    দলের জয়ে সবচেয়ে কার্যকর ছিলেন আলপনা। তাঁর সাত গোলের পাশাপাশি মিষ্টি খাতুন ও শ্যামলী মিংয়ের ছয়টি করে গোল বাংলাদেশের স্কোরকে সমৃদ্ধ করেছে। অধিনায়ক ইসমেতারা নিশি করেছেন পাঁচ গোল। সায়মা জান্নাত সীমার গোল চারটি, মাসুদা আক্তারের দুটি। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেছেন একটি করে গোল।

    চার দলের এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। তাই প্রথম ম্যাচে বড় জয় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর এবার তাদের বিপক্ষে জয়টি স্বাগতিকদের আত্মবিশ্বাসও বাড়াবে।

    তবে এই জয় উদ্‌যাপনের সময় বেশি নেই বাংলাদেশের। আগামীকালই দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে দলটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ