বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি জেন আলফা’র আন্দোলনে সরব ভারত, স্কুলের উন্নয়নে রাজপথে খুদে শিক্ষার্থীরা ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ফের পেছাল
  • ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী

    ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঐতিহ্যবাহী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৯ আগস্ট রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগরভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

    তিনি জানান, ঢাকার দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এবারের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ‘উৎসব, গর্ব ও দায়িত্ব’ প্রতিপাদ্যে সাজানো হয়েছে পুরো আয়োজন।

    ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার ঐতিহ্যকে নতুন করে মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি নগরবাসীর মধ্যে শহরটির প্রতি দায়িত্ববোধ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ঢাকাকে মানুষ যত বেশি আপন করে হৃদয়ে ধারণ করবে, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দায়িত্বও তত বেশি অনুভব করবে।

    তিনি বলেন, ঢাকা শুধু একটি শহর নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ সময়ের নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই নগরীর ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

    ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবকে কেন্দ্র করে শুধু লালবাগ কেল্লায় নয়, রাজধানীর বিভিন্ন স্থানেও ধারাবাহিকভাবে নানা কর্মসূচি আয়োজন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নাগরিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

    ডিএসসিসি প্রশাসক জানান, উৎসবের কর্মসূচি আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করা হবে।

    আয়োজকদের আশা, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মাধ্যমে নগরবাসীর মধ্যে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নতুন আগ্রহ তৈরি হবে। পাশাপাশি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও ঐতিহ্যসমৃদ্ধ ঢাকা গড়ে তুলতে নাগরিকদের অংশগ্রহণও বাড়বে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন