শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী
  • এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে

    এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কাঁচাবাজারে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গত সপ্তাহে কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার এখন ২৩০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ মাত্র সাত দিনের ব্যবধানে দাম প্রায় ৫০ টাকা বেড়েছে।

    মুরগির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য নতুন করে আর্থিক চাপ সৃষ্টি করেছে। নিউমার্কেটসহ আশপাশের খুচরা বাজারে দেখা যায়, কক মুরগি কেজিপ্রতি ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।

    বিক্রেতাদের মতে, সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়া এই দাম বৃদ্ধির মূল কারণ। বিশেষ করে রমজানকে সামনে রেখে মুরগির চাহিদা তুঙ্গে থাকায় বাজারে এর প্রভাব স্পষ্ট।

    নিউমার্কেটের বিক্রেতা মো. আলমগীর বলেন, গত সপ্তাহে ব্রয়লার ১৭০-১৮০ টাকায় বিক্রি করেছি। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরায়ও আমাদের দাম বাড়াতে হচ্ছে। আরেক বিক্রেতা সোহেল মিয়া জানান, রমজানকে সামনে রেখে অনেক খামারি আগেই মুরগি বিক্রি করেছেন। ফলে সরবরাহ কমে দাম বেড়েছে।

    ক্রেতাদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গেছে। মুরগি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, এক সপ্তাহের মধ্যে দাম এত বাড়বে ভাবিনি। আগে ১৮০ টাকায় যে মুরগি কিনেছি, এখন ২৩০ টাকায় নিতে হচ্ছে। সংসারের খরচ অনেক বেড়ে যাচ্ছে।

    মাছের বাজারেও দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। চাষের পাঙাশ ১৮০-২২০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা এবং রুই ৩৫০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় নদীর মাছ ও ছোট প্রজাতির মাছের দাম ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।

    সবজির বাজারেও কিছুটা দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বেগুন ৬০-৮০ টাকা, করলা ৮০-১০০ টাকা, ঢেঁড়স ও পটল ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে দাম কিছুটা বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ