বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের আগে শক্তিশালী ঝড়ের আশঙ্কা কড়াইল বস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে ছুটি বাড়াল সরকার পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব; দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ খিলগাঁওয়ে ১০০ ভরি স্বর্ণসহ রুপার অলঙ্কার লুট আকাশপথ বন্ধের ৬ দিন: ঢাকা থেকে বাতিল হলো ২১০টি ফ্লাইট রমজান ও ঈদের চাপে ম্লান একুশে বইমেলা; জনসমাগম নিয়ে চিন্তায় প্রকাশকরা বাফুফে কর্মকর্তার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বাটলারের
  • বাফুফে কর্মকর্তার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বাটলারের

    বাফুফে কর্মকর্তার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বাটলারের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই শক্তিশালী চীনের বিপক্ষে দারুণ লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও সর্বাধিক নয়বারের শিরোপাজয়ী চীনের বিপক্ষে প্রথমার্ধে দুই গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি প্রতিপক্ষ। বিশ্বকাপে নিয়মিত অংশ নেওয়া শক্তিশালী দলের বিপক্ষে এমন পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছেন ঋতুপর্ণা চাকমারা।

    তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দলের প্রশংসা করলেও চীন দলকে তুলনামূলক দুর্বল বলে মন্তব্য করেন। তার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

    গতকাল ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহফুজা আক্তার কিরণ বলেন, চীনা দলের অনেক খেলোয়াড় বয়সে বড় এবং অনেক সময় তাদেরকে মাঠে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার মতে, দলটি বর্তমানে ফর্মে নেই এবং বাংলাদেশের প্রকৃত পরীক্ষা হবে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে।

    চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের দুর্দান্ত লড়াইয়ের পর এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি কিরণের মন্তব্যের কড়া সমালোচনা করেন।

    সংবাদ সম্মেলনে দলীয় পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বাটলার বলেন, “মিস কিরণের মতো বললে—আমাদেরও একটি পরিকল্পনা আছে।” পরে একজন বাংলাদেশি সাংবাদিক তাকে কিরণের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করলে কোচ সরাসরি প্রতিক্রিয়া জানান।

    পিটার বাটলার কিরণের বক্তব্যকে “সম্পূর্ণ অর্থহীন” বলে উল্লেখ করেন। তার মতে, চীনের মতো শক্তিশালী দলকে নিয়ে এমন মন্তব্য করা শুধু ভুলই নয়, প্রতিপক্ষের প্রতি অসম্মানজনকও।

    তিনি বলেন, চীনা দল বিশ্ব ফুটবলে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তাদের প্রতি যথাযথ সম্মান দেখানো উচিত। তার ভাষায়, “চাইনিজ দল সম্পর্কে বাফুফের একজন সদস্যের এ ধরনের মন্তব্য করা অত্যন্ত অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল।”

    বাংলাদেশ নারী ফুটবল লিগে অনেক ম্যাচে বড় ব্যবধানে গোল হওয়ার বিষয়টি উল্লেখ করে বাটলার দুটি স্থানীয় ক্লাবের উদাহরণও টানেন। তিনি বলেন, “ওরা নাসরিন স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় নয়, ওরা বিশ্বের অন্যতম শক্তিশালী দলের খেলোয়াড়। চীনের ফুটবলাররা ফরাসি লিগসহ বড় বড় ক্লাবে খেলেন।”

    বাফুফের দায়িত্বশীল একজন কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন বাটলার। তবে একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের মন্তব্য তার কাছে খুব একটা অপ্রত্যাশিতও নয়।

    এদিকে বিশ্লেষকদের মতে, বাফুফের একজন কর্মকর্তা হিসেবে মাহফুজা আক্তার কিরণের এমন মন্তব্য করা যেমন পেশাদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তেমনি দলের কোচের পক্ষ থেকেও প্রকাশ্যে এমন কঠোর প্রতিক্রিয়া দেওয়া শিষ্টাচারের দিক থেকে প্রশ্ন তুলতে পারে।

    সব মিলিয়ে নারী এশিয়ান কাপের মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক, যা বাংলাদেশ নারী ফুটবলকে ঘিরে আলোচনাকে আরও তীব্র করে তুলেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন