রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশে তিন কর্মকর্তার বদলি, যোগদানের শেষ সময় ২৮ অক্টোবর বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমিয়ে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী তৈরির আহ্বান রাষ্ট্রপতির হোটেল-রেস্তোরাঁর জন্য ডলার সংরক্ষণের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক সাফের প্রথম ম্যাচে খেলছেন না হামজা ও ফারহান ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮ পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সহযোগিতা চাইলেন স্পিকার জন্মদিনে পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক প্রকাশ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২২৭ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক থেকে তরুণদের দূরে রাখতে স্বাবলম্বী করার সুযোগও দিতে হবে: চিফ হুইপ
  • হোটেল-রেস্তোরাঁর জন্য ডলার সংরক্ষণের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

    হোটেল-রেস্তোরাঁর জন্য ডলার সংরক্ষণের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের হিসাবে সংরক্ষণ করতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। বাকি ৮৫ শতাংশ অর্থ বাংলাদেশি টাকায় ভাঙিয়ে নিতে হবে।

    রোববার (২৫ অক্টোবর) এ সুযোগ দিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

    সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ দিতে পারবে। বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অনুমোদিত অন্যান্য পেমেন্ট উপকরণের মাধ্যমে পাওয়া অর্থের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সংরক্ষিত ডলার দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বৈধ বৈদেশিক লেনদেনের ব্যয় মেটাতে পারবে। এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত আইন ও বিধিবিধান অনুসরণ করতে হবে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এসব ব্যয় পরিশোধ করা যাবে।

    এ ছাড়া বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত অন্যান্য পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে বিদেশি পর্যটকদের সেবা দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অর্জিত বৈদেশিক মুদ্রার একটি অংশ বৈধ প্রয়োজনে ব্যবহার করতে পারবে। এতে আন্তর্জাতিক লেনদেন সহজ হওয়ার পাশাপাশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে অর্থ গ্রহণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আরও উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন