রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমিয়ে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী তৈরির আহ্বান রাষ্ট্রপতির হোটেল-রেস্তোরাঁর জন্য ডলার সংরক্ষণের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক সাফের প্রথম ম্যাচে খেলছেন না হামজা ও ফারহান ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮ পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সহযোগিতা চাইলেন স্পিকার জন্মদিনে পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক প্রকাশ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২২৭ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক থেকে তরুণদের দূরে রাখতে স্বাবলম্বী করার সুযোগও দিতে হবে: চিফ হুইপ সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, মক্কার কাছে পড়ল ধ্বংসাবশেষ
  • পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সহযোগিতা চাইলেন স্পিকার

    পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন সহযোগিতা চাইলেন স্পিকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে মার্কিন সরকারের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সামাজিক সুরক্ষা এবং দেশের জাতীয় অগ্রাধিকার বাস্তবায়নে উইনরক ইন্টারন্যাশনালের ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

    রোববার (২৫ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসোদা মাকসোদির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

    স্পিকার বলেন, চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে উইনরক ইন্টারন্যাশনাল। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সামাজিক সুরক্ষাসহ বাংলাদেশের বিভিন্ন জাতীয় অগ্রাধিকার বাস্তবায়নে সংস্থাটির ইতিবাচক ভূমিকা রয়েছে।

    বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়টি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশটি তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করলেও এর ক্ষতিকর প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয়, হাওর ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে।

    তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

    সাক্ষাৎকালে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বহুমুখীকরণ, কৃষিপণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে দেশে ফিরে আসা বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষার বিষয়ে আলোচনা হয়।

    এ সময় স্পিকার বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে তিনি মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন।

    বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সদস্যরা ছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন