রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ধনী পরিবারের শিশুদের রক্তে সিসা বেশি, ঝুঁকিতে বিকাশ সুখ-দুঃখ ও প্রাচুর্য-অভাব নিয়ে সুরা ফাজরের গুরুত্বপূর্ণ শিক্ষা সংবিধান সংস্কারের নামে সরকার বেআইনি পথে হাঁটছে: গোলাম পরওয়ার ব্যথা ছাড়াই হতে পারে স্তন ক্যান্সার, যে ৫ লক্ষণ অবহেলা করবেন না হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেক বৈঠক, পিছিয়েছে ৯ হাজার কোটি টাকার প্রকল্প আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, চুক্তিরও ইঙ্গিত ট্রাম্পের ৩ কোটি রুপির কম বাজেটে সিনেমা, ২৯ দিনে আয় ১১৪ কোটি বড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট রাজধানীতে পুলিশের অভিযানে ৫৯৮ জন গ্রেপ্তার, উদ্ধার ৯ হাজারের বেশি ইয়াবা
  • সংবিধান সংস্কারের নামে সরকার বেআইনি পথে হাঁটছে: গোলাম পরওয়ার

    সংবিধান সংস্কারের নামে সরকার বেআইনি পথে হাঁটছে: গোলাম পরওয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংবিধান সংস্কারের নামে সরকার জাতীয় সংসদে বেআইনি প্রক্রিয়া চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এ উদ্যোগ জুলাই জাতীয় সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। সরকারের উচিত, কথিত বেআইনি প্রক্রিয়া বন্ধ করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা।

    রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রচিন্তক, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবীদের আলোচনার মধ্য দিয়ে বিষয়টি নিয়ে জনগণের সামনে যথেষ্ট ব্যাখ্যা এসেছে। তাঁর দাবি, সরকার রাজনৈতিক চাপের মুখে পড়ে নতুন নতুন বক্তব্য ও ব্যাখ্যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

    সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন ও তার কার্যক্রমের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সংসদে যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা জুলাই জাতীয় সনদের চেতনার পরিপন্থী। স্পিকারকে কেয়ারটেকার সরকারপ্রধান করা বা এ ধরনের বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করাকেও তিনি সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন।

    সংবিধানের ১৫২ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার দাবি করেন, সংবিধান সংস্কারের জন্য সংসদে গঠিত বিশেষ কমিটির বর্তমান প্রক্রিয়া আইনসম্মত নয়। তাঁর ভাষ্য, ২০২৫ সালের ১৩ নভেম্বর জারি করা রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কার পরিষদ গঠন, গণভোট ও জাতীয় ভোটের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এর প্রায় ১২ দিন পর, ২৫ নভেম্বর গণভোটের জন্য আরেকটি অধ্যাদেশ জারি করা হয়। তাঁর দাবি, উভয় আদেশই আইনের মর্যাদা পেয়েছে।

    জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চারটি প্রশ্নে অনুষ্ঠিত ভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তাঁর দাবি, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ অনুমোদিত হয়েছে এবং বিএনপির দেওয়া সব ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত খারিজ হয়ে গেছে।

    গোলাম পরওয়ার বলেন, ১৩ নভেম্বরের রাষ্ট্রপতির আদেশে নির্ধারিত কাঠামো অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। তাঁর মতে, অন্য কোনো ফোরাম বা বিশেষ কমিটির মাধ্যমে এ কাজ পরিচালনা করা হলে তা সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।

    বিরোধী দল সহযোগিতা করছে না—সরকারের এমন বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, সরকার বিকল্প রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থা নিয়ে নতুন আলোচনা সামনে আনছে, অথচ সংবিধান সংস্কারের জন্য নির্ধারিত পরিষদের অধিবেশন ডাকা হচ্ছে না।

    সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “জনগণের সঙ্গে আর প্রতারণা করা যাবে না। এই প্রক্রিয়া বন্ধ করে পার্লামেন্টে আসুন। সময় আছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন।”

    তিনি আরও বলেন, বিরোধী দল সংবিধান সংস্কারে সহযোগিতা করতে প্রস্তুত। তবে সরকারের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ডে সহযোগিতা করবে না জামায়াত। সরকারের নিজের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

    জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, ২০২৫ সালের ১৭ অক্টোবর সনদে স্বাক্ষরের পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সরকার গঠিত হয়েছে। তাঁর অভিযোগ, সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতির আদেশের বিরোধিতা না করলেও এখন তার একটি অংশ অস্বীকার করছে।

    তিনি বলেন, একই দিনে দুটি বিষয়ে ভোট হলেও সরকার একটি সিদ্ধান্ত মেনে নিয়ে ক্ষমতায় গেছে, অন্যটি অস্বীকার করছে। তাঁর মতে, নিজের আগের অবস্থান থেকে সরে আসা বড় ধরনের বিশ্বাসঘাতকতা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন