বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • ২০২৭ শিক্ষাবর্ষে আসছে পরিমার্জিত কারিকুলাম, জানালেন মাহদী আমিন

    ২০২৭ শিক্ষাবর্ষে আসছে পরিমার্জিত কারিকুলাম, জানালেন মাহদী আমিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদ্যমান শিক্ষাক্রম বাতিল করে নতুন কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে না বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেছেন, বর্তমানে চালু থাকা কারিকুলামকেই সময়োপযোগী করতে ব্যাপক পরিসরে সংশোধন, সংযোজন ও পরিমার্জনের কাজ চলছে।

    রোববার (১২ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন চারটি পাঠ্যবইয়ের কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

    ড. মাহদী আমিন বলেন, ‘অনেকে মনে করছেন আমরা নতুন কারিকুলাম তৈরি করছি। বিষয়টি সঠিক নয়। বিদ্যমান কারিকুলামকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের কাজ চলছে।’

    তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষার মানোন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দক্ষ শিক্ষক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

    মাহদী আমিনের ভাষায়, একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কারিকুলাম সংস্কার অত্যন্ত প্রয়োজনীয়। এ লক্ষ্যে পাঠ্যবই ও শিক্ষণ পদ্ধতিকে আরও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া শিক্ষা সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন