বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • লালদিঘী ময়দানে আজ ১১ দলের মহাসমাবেশ

    লালদিঘী ময়দানে আজ ১১ দলের মহাসমাবেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

    শনিবার (১৩ জুন) বিকেলে নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।

    বক্তাদের মধ্যে রয়েছেন— এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

    সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

    আয়োজকদের দাবি, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেবেন। সমাবেশকে সফল করতে মাঠপর্যায়ে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

    সমাবেশস্থল লালদিঘী ময়দানে ইতোমধ্যে বড় আকারের মঞ্চ নির্মাণ করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আয়োজকদের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

    চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন বলেন, জনগণের বিভিন্ন দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

    অন্যদিকে, জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান বলেন, এই সমাবেশ কোনো নির্দিষ্ট দলের স্বার্থে নয়; বরং জনগণের অধিকার, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার দাবিকে সামনে আনতেই এ আয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন