বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ত্রিশালে ধরার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    ত্রিশালে ধরার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (২৩ মে) দুপুরে এ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর পর খালটি পুনঃখননের কাজ শুরু হলো। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এই খাল খনন করেছিলেন বলে জানা যায়।

    খাল পুনঃখনন উদ্বোধনের পর তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

    প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও এসএসএফ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

    জেলা প্রশাসনের কর্মসূচি অনুযায়ী, নজরুল একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

    এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পুরো ত্রিশাল এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন