বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • বন্দুক-কামান আনলে আমরা ইটপাটকেল হাতে বসে থাকব না

    বন্দুক-কামান আনলে আমরা ইটপাটকেল হাতে বসে থাকব না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, “তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে থাকব না।” শনিবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    পোস্টে তিনি অভিযোগ করেন, বক্তব্যের প্রেক্ষাপট না বুঝে বা ইচ্ছাকৃতভাবে বিকৃত করে জুলাই আন্দোলনকে শুধুমাত্র সন্ত্রাস হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, আওয়ামী বয়ানের রাজনীতি কারা করছে, তা এখন স্পষ্ট হয়ে গেছে।

    আসিফ মাহমুদ দাবি করেন, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ এবং কর্মসূচি ছিল অসহযোগভিত্তিক। তিনি বলেন, বিশ্বের প্রায় সব গণঅভ্যুত্থান ও বিপ্লবের ইতিহাসেই প্রতিরোধের বিষয়টি ছিল।

    তিনি আরও লেখেন, “তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না?”

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার ওই পোস্টে কয়েক হাজার প্রতিক্রিয়া পড়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন