বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পল্লবীতে শিশু রামিসা হত্যা: ডিএনএ টেস্ট শেষে চার্জশিটের প্রস্তুতি

    পল্লবীতে শিশু রামিসা হত্যা: ডিএনএ টেস্ট শেষে চার্জশিটের প্রস্তুতি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর ভিত্তিতে আগামীকাল (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

    শনিবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানান, ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে এবং তা পর্যালোচনা শেষে চার্জশিট প্রস্তুতের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, রোববারের মধ্যেই চার্জশিট দাখিল করা সম্ভব হবে।

    এদিকে, এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি এলাকায় এই ঘটনা ঘটে। পরে ২০ মে ভিকটিমের বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

    তদন্ত সংশ্লিষ্টরা জানান, মামলার সব আলামত ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে দ্রুত সময়ের মধ্যেই আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন