বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নতুন কর আরোপের প্রতিবাদে এনবিআর কার্যালয়ের সামনে বাইকারদের বিক্ষোভ

    নতুন কর আরোপের প্রতিবাদে এনবিআর কার্যালয়ের সামনে বাইকারদের বিক্ষোভ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে সম্ভাব্য নতুন মোটরসাইকেল কর আরোপের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাইকাররা।

    শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এনবিআর ভবনের সামনের সড়কে প্রায় ২০০টি মোটরসাইকেল সারিবদ্ধভাবে রাখা হয়। ফুটপাতে দাঁড়িয়ে থাকা বাইকাররা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

    আন্দোলনকারীদের পক্ষে এ কে এম ইমন বলেন, আগামী বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এর মধ্যে অগ্রিম আয়কর (এআইটি) বসানোর বিষয়ও রয়েছে। এটি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে তারা দাবি করেন।

    তিনি আরও বলেন, “মোটরসাইকেল কোনো বিলাসবহুল পণ্য নয়। কেনার সময়ই ক্রেতারা শুল্ক ও কর পরিশোধ করেন। এরপর নতুন করে কর আরোপ করা হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।” তিনি জানান, তারা বিষয়টি পুনর্বিবেচনার জন্য এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেবেন।

    মানববন্ধনের কারণে সড়কে যান চলাচল কিছুটা ধীরগতির হলেও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন