বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
  • আক্রান্তদের ৭৭% টিকা নেয়নি, অর্ধেক শিশুর বয়সই ছিল টিকা নেওয়ার কম

    আক্রান্তদের ৭৭% টিকা নেয়নি, অর্ধেক শিশুর বয়সই ছিল টিকা নেওয়ার কম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি তথ্য অনুযায়ী দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৬০ হাজারেরও বেশি। এর মধ্যে আক্রান্তদের প্রায় ৭৭ শতাংশই কোনো টিকা নেয়নি। একই সময়ে এই রোগে প্রাণ হারিয়েছে ৪০০-এর বেশি শিশু, যার মধ্যে নিশ্চিতভাবে ৬০ জনের মৃত্যুর কারণ ছিল হাম বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মারা যাওয়া শিশুদের প্রায় অর্ধেকেরই টিকা নেওয়ার বয়স হয়নি। অর্থাৎ তাদের বয়স ৯ মাসের কম ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র একদিনের মধ্যেই ২৫ শতাংশ শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় অনেক শিশুকে ঢাকায় রেফার করা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

    এ অবস্থায় প্রশ্ন উঠেছে, হামের টিকা গ্রহণের বয়সসীমা ৯ মাস থেকে কমানো হবে কি না। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত প্রয়োজন।

    প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ২০২৪ সালে হামে শিশু মৃত্যুর ঘটনা স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর। তবে তিনি দাবি করেন, এই পরিস্থিতির জন্য এককভাবে কাউকে দায়ী করা কঠিন।

    অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হলেও অনেক ক্ষেত্রেই তাদের জীবন রক্ষা করা সম্ভব হচ্ছে না। রোগের তীব্রতা ও জটিলতা নিয়ে তারা কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

    এমনকি তিন মাস বয়সী শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে, যদিও বর্তমানে হামের টিকা দেওয়া হয় ৯ ও ১৫ মাস বয়সে। তবে চলমান টিকাদান কর্মসূচিতে বয়স কমিয়ে ৬ মাস করা হয়েছে। নিয়মিত কর্মসূচিতে এই পরিবর্তন এখনও চূড়ান্ত হয়নি।

    স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান বলেন, টিকাদানের বয়স ৯ মাস থেকে কমিয়ে ৬ মাসে আনা হয়েছে। আরও কমানো হবে কি না, তা আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

    স্বাস্থ্য বিভাগ মনে করে, ব্যাপক টিকাদান কার্যক্রমের মাধ্যমে হার্ড ইমিউনিটি তৈরি হলে সব বয়সের মানুষই সুরক্ষিত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ