বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • ‘বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দেন জিয়া’: কাদের সিদ্দিকী

    ‘বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ঘোষণা দেন জিয়া’: কাদের সিদ্দিকী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে তিনি বলেন, ওই ঘোষণা ছিল শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে দেওয়া।

    সম্প্রতি একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

    কাদের সিদ্দিকী বলেন, “বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান—কাউকেই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।” তার মতে, মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দুই নেতারই অবদান রয়েছে এবং তা অস্বীকার করার সুযোগ নেই।

    তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ না হলে বিএনপির জন্ম হতো না, আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তাই দুই দলেরই ইতিহাস নিয়ে কথা বলার নৈতিক অধিকার রয়েছে।

    জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, “জিয়াউর রহমানকে ছোট করে দেখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।”

    তার ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হলেও সেই ঘোষণা ছিল মূলত শেখ মুজিবুর রহমানের পক্ষে। সে সময় তার নিজ উদ্যোগে আলাদা করে ঘোষণা দেওয়ার পরিস্থিতি বা ক্ষমতা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

    কাদের সিদ্দিকী আরও বলেন, জিয়াউর রহমানকে যেমন ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না, তেমনি শেখ মুজিবুর রহমানকেও মুছে ফেলা সম্ভব নয়। একইভাবে আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক ও শামসুল হকের মতো নেতাদের অবদানও অস্বীকার করা যাবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন