বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বাড়ছে হামের প্রকোপ: ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    বাড়ছে হামের প্রকোপ: ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ৮৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

    মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ২১ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৫ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৫৮৫ শিশু। সেখানে মোট ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

    হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের উপসর্গ নিয়ে ১ মাস থেকে ১০ বছরের শিশু ভর্তি হয়েছে। তবে ৩ মাস থেকে ১ বছরের শিশু ভর্তির সংখ্যা বেশি। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাম প্রতিরোধে শিশুদের অবিভাবকদেরও সচেতন থাকতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন