বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল চ্যালেঞ্জে আইনজীবীদের রিট

    সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল চ্যালেঞ্জে আইনজীবীদের রিট
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চালু রাখার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।

    সুপ্রিম কোর্ট-এর সাতজন আইনজীবী—সাদ্দাম হোসেনসহ—এই রিটটি দায়ের করেন। সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে রিটটি শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    এর আগে পৃথক সচিবালয় গঠনের বিষয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে সচিবালয় প্রতিষ্ঠা করে এবং এর অধিকাংশ প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়।

    তবে পরবর্তীতে নতুন সরকার এসে ওই অধ্যাদেশ বাতিল করে দেয়। ফলে সচিবালয়ের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বর্তমানে সচিবালয়ের জন্য কিছু সংখ্যক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বাজেট অনুমোদনসহ প্রয়োজনীয় প্রশাসনিক কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

    বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে দীর্ঘদিন ধরেই সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক রয়েছে। ১৯৭২ সালের সংবিধানে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকলেও পরবর্তী সংশোধনীর মাধ্যমে তা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়। পরে বিভিন্ন মামলার রায়ে আবারও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের ক্ষমতা পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

    হাইকোর্ট তার রায়ে বিচার বিভাগকে রাষ্ট্রের একটি স্বাধীন অঙ্গ হিসেবে উল্লেখ করে বলে, আইনসভা ও নির্বাহী বিভাগের মতো বিচার বিভাগেরও নিজস্ব প্রশাসনিক কাঠামো থাকা জরুরি। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন