বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে
  • এনসিপি ছাড়লেন প্রীতি, পদত্যাগের কারণ জানালেন তিনি

    এনসিপি ছাড়লেন প্রীতি, পদত্যাগের কারণ জানালেন তিনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটি থেকে নিজের নাম দেখেই দল ও সংশ্লিষ্ট সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি

    শনিবার (১৮ এপ্রিল) এনসিপির ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কমিটি প্রকাশের পরপরই এ সিদ্ধান্ত জানান তিনি। কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিস্ময় প্রকাশ করে পদত্যাগের কথা জানান প্রীতি।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে পদত্যাগপত্র প্রকাশ করে তিনি লেখেন, জাতীয় নির্বাচনের আগেই এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু ১৮ এপ্রিল প্রকাশিত নারীশক্তির কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে অবাক হন এবং জানান, ওই কমিটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। একইসঙ্গে তিনি এনসিপির সব পদ থেকে পদত্যাগ করেছেন বলেও উল্লেখ করেন।

    পদত্যাগপত্রে প্রীতি আরও বলেন, এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা রেখেই তিনি দলে যুক্ত হয়েছিলেন। তবে দুঃখজনকভাবে বর্তমানে দলের কর্মকাণ্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন নেই বলে মনে করছেন তিনি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় এ অবস্থায় দলের সঙ্গে থাকা আর সম্ভব নয় বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন