বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • একদিনেই ৩৪ বাংলাদেশি প্রবাসীর মরদেহ পৌঁছাল দেশে

    একদিনেই ৩৪ বাংলাদেশি প্রবাসীর মরদেহ পৌঁছাল দেশে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া—এই তিন দেশ থেকে একদিনেই ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে।

    শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে এসব মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশে আটকে ছিল।

    প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ৩৪ জনের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছিল। তবে বিভিন্ন পরিস্থিতির কারণে তাদের মরদেহ দেশে ফিরতে বিলম্ব হয়।

    প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, কুয়েত থেকে সবচেয়ে বেশি মরদেহ এসেছে। কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একসঙ্গে ৩০ জন প্রবাসীর মরদেহ দেশে আনা হয়।

    এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসা পৃথক ফ্লাইটে আরও চারটি মরদেহ (প্রতিটি দেশ থেকে দুটি করে) দেশে পৌঁছায়।

    মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রতিটি পরিবারকে দাফন ও আনুষঙ্গিক খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে।

    এছাড়া সংশ্লিষ্ট পরিবারগুলো যদি কোনো বীমা বা অতিরিক্ত আর্থিক সুবিধার যোগ্য হয়, তা দ্রুত প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

    মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন