আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলকদ মাসের চাঁদের তারিখ নির্ধারণে আজ সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন