তুরস্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও একে পার্টি প্রতিনিধির বৈঠক

ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ভাইস চেয়ারম্যান ও পররাষ্ট্রবিষয়ক প্রধান জাফের সিরাকায়া।
শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি বিএনপির সঙ্গে একে পার্টির সম্পর্ক আরও শক্তিশালী করতে পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন।
এ বিষয়ে হুমায়ুন কবির জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে এ ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব এই প্রথম দিয়েছে একে পার্টি।
এছাড়া উভয় পক্ষের মধ্যে পার্টি-টু-পার্টি প্রতিনিধিদল বিনিময় নিয়েও আলোচনা হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন