বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

    হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ শিশু।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী। তবে বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৪৫ জন। তথ্য অনুযায়ী, চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রোগের জটিলতায় এখন পর্যন্ত মোট ৫১ জন শিশুর মৃত্যু হয়েছে।

    রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, "গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হওয়া ১১ জনসহ চিকিৎসাধীন সবার যথাযথ সেবা নিশ্চিত করতে আমাদের মেডিকেল টিম কাজ করছে। তবে শিশুদের ক্ষেত্রে এই সংক্রমণ উদ্বেগজনক হওয়ায় অভিভাবকদের বাড়তি সতর্কতার প্রয়োজন।"

    রাজশাহী অঞ্চলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিকিৎসকরা দ্রুত টিকাদান নিশ্চিত করার এবং কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন