বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বৈশাখী উৎসবে নাচে মাতলেন এনসিপি নেতাকর্মীরা

    বৈশাখী উৎসবে নাচে মাতলেন এনসিপি নেতাকর্মীরা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে প্রাণবন্ত হয়ে ওঠেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শিল্পীর আহ্বানে সাড়া দিয়ে দলের কয়েকজন নেতা মঞ্চে উঠে নাচে অংশ নেন, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে অনুষ্ঠিত এনসিপির বৈশাখী আয়োজনে সংগীত পরিবেশন করছিলেন জনপ্রিয় শিল্পী আশিক ও তার দল। বাউল সম্রাট শাহ আবদুল করিমের বিখ্যাত গান ‘বসন্ত বাতাসে সই গো’ পরিবেশনের সময় শিল্পী উপস্থিত নেতাদের ‘সংস্কৃতিমনা’ হিসেবে উল্লেখ করে মঞ্চে নাচার আহ্বান জানান।

    এই আহ্বানে সাড়া দিয়ে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ বেশ কয়েকজন নেতাকর্মী মঞ্চে উঠে নাচতে শুরু করেন। তারা পরে দলের আরও কয়েকজন নেতাকে নাচে যুক্ত করার চেষ্টা করেন।

    এ সময় অনুষ্ঠানে উপস্থিত দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নাচে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে তারা হাসিমুখে অনাগ্রহ প্রকাশ করে নিজ নিজ আসনে বসেই অনুষ্ঠান উপভোগ করেন। যদিও এক পর্যায়ে নাহিদ ইসলামকে মজা করে এক সহকর্মীকে নাচতে উৎসাহ দিতে দেখা যায়।

    এর আগে বিকেলে বাংলামোটর থেকে পরীবাগ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে এনসিপি। সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার আগেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করা হয়। পরে দলটির নেতারা সংস্কৃতি সেলের আয়োজিত বৈশাখী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন