বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জ্বালানি সাশ্রয়ে নতুন সরকারি সিদ্ধান্ত

    জ্বালানি সাশ্রয়ে নতুন সরকারি সিদ্ধান্ত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া সরাসরি (সশরীরে) সভা আয়োজন না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

    সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

    চিঠিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম যেন নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালিত হয়, সে বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

    নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয় বা বিভাগের আয়োজিত বিভিন্ন কার্যক্রম—যেমন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে—মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

    এছাড়া বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নেবেন।

    চিঠিতে আরও বলা হয়, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন থেকে বিরত থাকতে হবে, যাতে যানবাহনের ব্যবহার কমে এবং জ্বালানি সাশ্রয় সম্ভব হয়।

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন