বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রতিশোধ নয়, ঐক্যের রাজনীতি চায় বিএনপি: সংস্কৃতিমন্ত্রী

    প্রতিশোধ নয়, ঐক্যের রাজনীতি চায় বিএনপি: সংস্কৃতিমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দল সবসময় অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে কাজ করে আসছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনা পার্কের জারুল চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একসময় প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি পরিহারের কথা বলেছিলেন। বিএনপিও একই অবস্থানে বিশ্বাসী বলে তিনি মন্তব্য করেন।

    নিতাই রায় চৌধুরী বলেন, দল একটি এমন বাংলাদেশ চায় যেখানে ভিন্নমত থাকবে, গণতন্ত্র থাকবে এবং সবাই মিলেমিশে দেশকে এগিয়ে নেবে। “সবার আগে বাংলাদেশ”—এই অঙ্গীকার নিয়েই তারা কাজ করছে বলেও তিনি জানান।

    তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি। নববর্ষের এই আনন্দঘন মুহূর্ত সারা শহরকে উৎসবমুখর করে তুলেছে বলেও তিনি মন্তব্য করেন।

    অনুষ্ঠানে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন