বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ১৪ মে প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা

    ১৪ মে প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৪ মে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

    রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

    তিনি জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এছাড়া ৩১ মার্চ পর্যন্ত যেসব নাগরিক নিবন্ধন সম্পন্ন করেছেন, তারাও চূড়ান্ত তালিকায় থাকবেন।

    নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকায় কোনো ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন গ্রহণ করা যাবে ৩ মে পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৬ মে।

    সব প্রক্রিয়া শেষে আগামী ১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন