বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আজ দুপুরে শপথ নেবেন দুই নবনির্বাচিত এমপি

    আজ দুপুরে শপথ নেবেন দুই নবনির্বাচিত এমপি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য আজ রোববার (১২ এপ্রিল) শপথ গ্রহণ করবেন। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠের আয়োজন করা হয়েছে।

    জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত এই দুই সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব গ্রহণ করবেন।

    সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচনে বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছেন।

    বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া অন্য প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।

    অন্যদিকে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট এবং অপর প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।

    জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মোট ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোটগ্রহণ হয়েছে (পোস্টাল ব্যালট ছাড়া), যেখানে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৯৩ হাজার ৩২৬।

    নতুন এই দুই সদস্যের শপথের মধ্য দিয়ে সংসদে প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে এবং আইন প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন