বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শ্যামলীতে হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ, রাতেই ছুটে গেলেন যুবদল নেতারা

    শ্যামলীতে হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ, রাতেই ছুটে গেলেন যুবদল নেতারা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি কিডনি চিকিৎসা কেন্দ্রকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। যুবদল পরিচয়ে এক ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনার পর শুক্রবার দিবাগত রাতে সংশ্লিষ্ট হাসপাতালে যান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ একটি প্রতিনিধি দল। তারা সরেজমিনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন।

    হাসপাতাল সূত্রে জানা যায়, স্বল্প খরচে কিডনি চিকিৎসা ও প্রতিস্থাপনের জন্য পরিচিত এই প্রতিষ্ঠানে স্থানীয় মঈন নামে এক ব্যক্তি আগে খাদ্য সরবরাহের কাজ করতেন। তবে অতিরিক্ত মূল্য দাবি করার অভিযোগে সম্প্রতি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

    হাসপাতালের অধ্যাপক কামরুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি খাবারের বিল অস্বাভাবিকভাবে বেশি ধরায় তাকে বাদ দেওয়া হয়। এরপর তিনি কিছু লোকজন নিয়ে হাসপাতালে এসে স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডা করেন এবং অর্থ দাবি করেন।

    তিনি আরও জানান, ওই ব্যক্তি নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন এবং স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথাও বলেছেন।

    এ বিষয়ে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি সংগঠনের কেউ নন। তিনি সংগঠনের নাম ব্যবহার করে অপকর্ম করার চেষ্টা করেছেন। এ ধরনের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

    অন্যদিকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ না পেলেও অভিযুক্তকে শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান চলছে।

    ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্তে গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন