বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, উন্নত চিকিৎসায় ঢাকায় স্থানান্তর

    বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, উন্নত চিকিৎসায় ঢাকায় স্থানান্তর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবস্থানকালে তিনি শারীরিক অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করেন।

    পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।

    তিনি জানান, দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছান মন্ত্রী। বিমানবন্দর থেকে লালমনিরহাটে যাওয়ার আগে তিনি ভিআইপি রেস্টরুমে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করছিলেন।

    আলোচনার একপর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

    প্রাথমিকভাবে তাকে দুপুরে নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে চিকিৎসকরা আকাশপথে সাধারণ বিমানে যাত্রা ঝুঁকিপূর্ণ বলে মত দেন।

    পরিস্থিতি বিবেচনায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুরে রওনা দিয়েছে। পৌঁছানোর পর তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন