বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বাকশাল নিয়ে সংসদে জামায়াত আমিরের মন্তব্য

    বাকশাল নিয়ে সংসদে জামায়াত আমিরের মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, ১৯৭৫ সালে মাত্র সাত মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল গঠন করা হয়েছিল।

    বৃহস্পতিবার (৯ এপিল) জাতীয় সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২৬’-এর ওপর আলোচনাকালে তিনি এ কথা বলেন।
     
    ড. শফিকুর রহমান বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে এবং আজকের সংসদ সেই ধারাবাহিকতারই ফল।

    মুক্তিযুদ্ধ ও তৎকালীন প্রেক্ষাপট নিয়ে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ ভালো জানেন ৭১ সালে কার কী ভূমিকা ছিল। আমরা সবাই আংশিক সাক্ষী।’
     
    তিনি বলেন, ১৯৭৯ সাল থেকে জামায়াতে ইসলামী দায়, দরদ ও ভালোবাসা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    আলোচনাধীন বিলটি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাসের বিষয়টি তারা সংসদের ওপরই ছেড়ে দিচ্ছেন। সংসদ সদস্যদের সম্মিলিত বিবেচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত বলে তিনি জানান।

    এদিন বিরোধী দলের আপত্তির মধ্যেই পাস হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল। এ ছাড়া আরও ৮টি বিল পাস হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন