বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • চুল পড়া রোধে ঘরোয়া পেঁয়াজ ও হার্বাল তেল

    চুল পড়া রোধে ঘরোয়া পেঁয়াজ ও হার্বাল তেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ে অনিয়মিত জীবনযাপন, দূষণ এবং অযত্নের ফলে চুল পড়া বা পাতলা হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাজারচলতি হাজারো কেমিক্যালযুক্ত পণ্যের ভিড়ে মানুষ এখন ঝুঁকছে ভেষজ বা ঘরোয়া সমাধানের দিকে। সম্প্রতি রূপচর্চা বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে একটি বিশেষ হার্বাল হেয়ার অয়েল রেসিপি, যা পেঁয়াজের সালফার এবং প্রাকৃতিক জরিবুটির গুণে সমৃদ্ধ।

    হারবাল হেয়ার অয়েল রেসিপি (পেঁয়াজসহ) : 

    ১.নারকেল তেল – ১ কাপ

    ২.আমলকি (শুকনো বা পাউডার) – ১ চামচ

    ৩.মেথি দানা – ১ চামচ

    ৪.কারি পাতা – এক মুঠো

    ৫.কালোজিরা – ১ চা চামচ

    ৬.জবা ফুল – ২-৩টা

    ৭.অ্যালোভেরা জেল – ১ চামচ

    ৮.পেঁয়াজের রস – ২ চামচ 

    বানানোর নিয়ম :

    • প্রথমে নারকেল তেল হালকা গরম করে নাও।
    • এবার আমলকি, মেথি, কারি পাতা, কালোজিরা, জবা ফুল দিয়ে কম আঁচে ১০–১৫ মিনিট ফুটাও।
    • এখন এতে অ্যালোভেরা জেল আর পেঁয়াজের রস মিশিয়ে ভালো করে নাড়ো।
    • তেল ঠান্ডা হলে ছেঁকে নাও।
    • পরিষ্কার বোতলে ভরে রাখো।

    ব্যবহারের নিয়ম :

    • সপ্তাহে ২–৩ দিন স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করো।
    • ১–২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলো।

    উপকারিতা :

    • পেঁয়াজের সালফার চুল পড়া দ্রুত কমায়
    • নতুন চুল গজাতে হেল্প করে
    • চুল ঘন, কালো আর স্ট্রং করে
    • স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায়

    এই কম্বিনেশনটা নিয়ম করে ইউজ করলে খুব দ্রুত রেজাল্ট দেখতে পাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ