বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দেশের নিয়ন্ত্রণ বিএনপির হাতে নেই: ছাত্রশিবির নেতার অভিযোগ

    দেশের নিয়ন্ত্রণ বিএনপির হাতে নেই: ছাত্রশিবির নেতার অভিযোগ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আবদুল্লাহ দাবি করেছেন, দেশের প্রকৃত ক্ষমতা বিএনপির হাতে নেই।

    বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, অতীতে বিএনপি নেতারা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি দলটির শীর্ষ নেতৃত্বও নিপীড়নের মুখে পড়েছে।

    তার দাবি, “যারা নিজেরাই গুমের শিকার হয়েছেন, তারাই এখন গুম কমিশন ও মানবাধিকার কমিশন বাতিলের কথা বলছে। এর মাধ্যমে বোঝা যায়, তাদের হাতে প্রকৃত ক্ষমতা নেই; বরং সেই ক্ষমতা বিদেশিদের হাতে চলে গেছে।”

    ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে’ ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    বিএনপির উদ্দেশে আসিফ আবদুল্লাহ বলেন, “ক্ষমতা ধরে রাখতে যদি বিদেশি প্রভাবের ওপর নির্ভর করা হয়, তবে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেমন একটি দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তেমনি অন্য দলকেও প্রত্যাখ্যান করতে পারে।”

    সমাবেশে ছাত্রশিবিরের অন্যান্য নেতারা বলেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির বক্তব্যের সঙ্গে বর্তমান অবস্থানের মিল পাওয়া যাচ্ছে না। তারা অভিযোগ করেন, সংবিধান সংস্কার নিয়ে দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে এখন কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

    নেতারা সতর্ক করে বলেন, গণভোটের ফলাফল বাস্তবায়ন না হলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

    এছাড়া জুলাই আন্দোলনের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নে দেশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন