বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

    বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে।

    এই রায় ঘোষণা করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

    ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

    গত ৫ মার্চ মামলাটির রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়। এর আগে গত ২৭ জানুয়ারি প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

    আবু সাঈদ হত্যার ঘটনায় করা এই মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ২৬ জুন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। পরে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হলে ৩০ জুন তা আমলে নেওয়া হয়।

    পরবর্তীতে গত ৬ আগস্ট ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।

    মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন:

    পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন
    কনস্টেবল সুজন চন্দ্র রায়
    বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম
    তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ
    সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল
    কর্মচারী আনোয়ার পারভেজ আপেল

    অন্যদিকে, বেরোবির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ নিহত হন। এই হত্যাকাণ্ডের পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। পরবর্তীতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকার ক্ষমতাচ্যুত হয়।

    রায়ের আগে আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, “আমার নিরস্ত্র ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার জন্য জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।”

    আবু সাঈদের বড় ভাইও একই দাবি জানিয়ে বলেন, হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন