বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিসিবিতে ‘বাপের দোয়া মায়ের দোয়া’ কমিটি করিনি: সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী

     বিসিবিতে ‘বাপের দোয়া মায়ের দোয়া’ কমিটি করিনি: সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্তের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল।

    বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রিকেট বোর্ডসহ দেশের বিভিন্ন ক্লাবে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার প্রভাব বিস্তারের অভিযোগ উঠে। এ বিষয়ে বর্তমান সরকার তদন্ত পরিচালনা করে।

    তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিবি পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পুরোনো বোর্ড ভেঙে দেওয়া হয়।

    তিনি জানান, নতুনভাবে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে রাখা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

    এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিবেচনায় গঠিত কমিটি নয়; বরং যোগ্যতা ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন