বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মালয়েশিয়ার শ্রমিকদের জন্য সুখবর

    মালয়েশিয়ার শ্রমিকদের জন্য সুখবর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) দেশের শ্রমনীতি আরও শক্তিশালী করতে ন্যূনতম মজুরি আদেশ ২০২৪ পুনর্বিবেচনার লক্ষ্যে জাতীয় পর্যায়ের মতবিনিময় সভা আয়োজন করেছে।

    গত সোমবার (৬ এপ্রিল) পুত্রজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসম্পদ উপমন্ত্রী দাতুক খাইরুল ফিরদাউস বিন আকবার খান।

    জাতীয় মজুরি পরামর্শ পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচি পুনর্বিবেচনা কার্যক্রমের অংশ, যা ২০১১ সালের সংশ্লিষ্ট আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইন অনুযায়ী, ন্যূনতম মজুরি অন্তত প্রতি দুই বছর অন্তর পর্যালোচনা করা বাধ্যতামূলক।

    চলমান এই কার্যক্রম ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হয়েছে এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।

    উপমন্ত্রী বলেন, “এই মতবিনিময় সভা বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যাতে প্রণীত নীতিমালা হয় অন্তর্ভুক্তিমূলক, তথ্যভিত্তিক এবং দেশের শ্রমবাজারের বাস্তবতার প্রতিফলন ঘটে।”

    পুত্রজায়া সভায় প্রায় ৪০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন নিয়োগকর্তা, শ্রমিক প্রতিনিধি, নিয়োগকর্তা সংগঠন এবং শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

    অংশগ্রহণকারীরা ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও উন্নয়নমূলক প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এছাড়া সারাদেশে মোট ২১টি স্থানে ৩০ মার্চ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

    বর্তমান ন্যূনতম মজুরি আদেশ ২০২৪ শ্রমিকের কল্যাণ এবং নিয়োগকর্তার সক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। বর্তমানে ১৭০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি নির্ধারণের মাধ্যমে সরকার চায়, মজুরি কাঠামো অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং জনগণের জীবনমান ও জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হয়।

    কেসুমা ন্যূনতম মজুরি বাস্তবায়নে নিয়ম মেনে চলা নিয়োগকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আরও ন্যায়সঙ্গত ও টেকসই নীতি প্রণয়নের মাধ্যমে শ্রমিকদের কল্যাণ ও দেশের অর্থনৈতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন