বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আলোচিত মামলায় জামিন পেলেন বিবি সাওদা

    আলোচিত মামলায় জামিন পেলেন বিবি সাওদা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমির (৩৭) জামিন মঞ্জুর করেছেন আদালত।

    মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু এই জামিন আদেশ দেন।

    এর আগে গত রোববার (৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

    ভোলা জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট ফেসবুকে দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের।

    জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার উপপরিদর্শক জুয়েল হোসেন খান আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, সাওদা সুমি তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন।

    পুলিশ জানায়, সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে বিষয়টি শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যবহৃত ‘রেডমি নোট ৯’ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    প্রযুক্তিগত কারণে তখনই ফোনটি বিশ্লেষণ সম্ভব হয়নি। পরবর্তীতে বিস্তারিত পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

    পুলিশ আরও জানায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে জড়িত থাকার সন্দেহে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল এবং ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করা হয়।

    এদিকে, তার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।”

    বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন