২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম সন্দেহে ১০ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
ওই সময় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১,২৩৬ জন এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২৪ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৮৩ জন এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ১,৩৯৮ জন।
সেদিনের হিসাব অনুযায়ী, সন্দেহজনক হামরোগে ৬,৮৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪,৬৩৫ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।
মৃত্যুর মধ্যে ঢাকায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২১ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১২৮ জন মারা গেছেন।