বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

    হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ শিশু।

    হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা জানান, গত ২৮ মার্চ শেরপুরের নকলা উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে শিশুটি ভর্তি হয়েছিল। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল, তবে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় শিশুটি মারা যায়।

    মমেক হাসপাতালে ১৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ২৭৬ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮৯ শিশুকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়েছে, এবং ৭ শিশু মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৯ শিশুকে সুস্থভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে সর্বনিম্ন ৩ মাস থেকে সর্বোচ্চ ১০ বছর বয়সি শিশুরা চিকিৎসাধীন, যেখানে ৬ মাস থেকে ১ বছর বয়সি শিশুদের সংখ্যা বেশি।

    হাসাপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তিনটি মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সব রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ