বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সামাজিক মাধ্যমে সমালোচনার অধিকার আছে: শিশির মনির

    সামাজিক মাধ্যমে সমালোচনার অধিকার আছে: শিশির মনির
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

    ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, সমালোচনা করা কোনো অপরাধ নয় এবং মতপ্রকাশের স্বাধীনতা সবার অধিকার।

    তিনি আরও উল্লেখ করেন, ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হয়েছে, তাই ফেসবুকে মতামত প্রকাশকে অপরাধ হিসেবে দেখা উচিত নয়।

    শিশির মনির সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে যারা এই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

    সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি উৎসাহী পুলিশ সদস্যদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারকৃত নারী কর্মীকে দ্রুত জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে এবং তার পরিবারের কাছে ব্যাখ্যা দেওয়ার দাবি জানান।

    সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা ও আইন প্রয়োগের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন