বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • র‍্যাব বিলুপ্তি বা সংস্কার নির্ধারণ করবে সরকার : র‍্যাব মহাপরিচালক

    র‍্যাব বিলুপ্তি বা সংস্কার নির্ধারণ করবে সরকার : র‍্যাব মহাপরিচালক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    র‍্যাব বিলুপ্তি বা পুনর্গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব র‍্যাবের নয়; এগুলো সরকার বিবেচনা করবে। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে মতবিনিময় সভায় র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ এ কথা বলেন।

    তিনি বলেন, আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা এবং র‍্যাবকে জনগণের কাছে ভালোভাবে উপস্থাপন করা। নাম পরিবর্তন, সংস্কার বা পুনর্গঠন সরকারের বিবেচনার বিষয়। অভ্যন্তরীণ কোনো ত্রুটি থাকলে আমরা তা নিজস্বভাবে তদন্ত করি। কাউকে ছাড় দেওয়া হবে না।

    র‍্যাবের অতীত কর্মকাণ্ড নিয়ে মহাপরিচালক জানান, র‍্যাব গঠনের পর থেকে যেসব নিষেধাজ্ঞার ঘটনা ঘটেছে, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে কিছু পদক্ষেপে বিচ্যুতি বা ভুল হয়েছিল। তা মেরামত করলে নিষেধাজ্ঞার বিষয়গুলো থাকবে না।

    সাম্প্রতিক সাংবাদিক বৈঠকে র‍্যাবের বিভিন্ন অভিযানের তথ্যও প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সম্প্রতি র‍্যাবের ক্রসফায়ার মামলার নথি পর্যালোচনা করবেন বলায় মহাপরিচালক জানান, যেমন তথ্য আমাদের কাছে আছে, তা ভিত্তিতে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। যেটা আমাদের নেই, সেটি দেওয়া সম্ভব নয়।

    র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ নিয়ে তিনি বলেন, গত দেড় বছরে বিশেষ করে পূর্ববর্তী সরকারের সময়ে র‍্যাবের অপকর্মের ইতিহাস খুবই সীমিত। সঠিকভাবে পরিচালিত হলে র‍্যাব সঠিক পথে চলতে পারে। বর্তমান সরকার র‍্যাবকে ভালো কাজে সম্পৃক্ত করার চেষ্টা করছে।

    র‍্যাবের প্রয়োজনীয়তাও তুলে ধরে আহসান হাবীব বলেন, এ ধরনের একটি পেশাদার, মানবিক ও প্রযুক্তিনির্ভর সংগঠনের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে র‍্যাব দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

    জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিষয়ে তিনি যোগ করেন, যেখানে কোনো সমস্যা থাকুক না কেন, আমরা তা নির্মূল করতে কাজ চালিয়ে যাচ্ছি। সুন্দরবনের জলদস্যু এবং বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতার বিষয়েও তদন্ত চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন