বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • ভিটামিন সি ফেসপ্যাক দিয়ে ত্বক হবে উজ্জ্বল

    ভিটামিন সি ফেসপ্যাক দিয়ে ত্বক হবে উজ্জ্বল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরমকালে ত্বকের যত্নের জন্য ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি ভেতরের টক্সিন দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ কমে, ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ে এবং হাইপারপিগমেন্টেশনের সমস্যা নিয়ন্ত্রণে আসে।

    প্রাকৃতিক ভিটামিন সি ফেসপ্যাকের কয়েকটি সহজ রেসিপি:

    কমলার খোসা ও টক দই: ১ চা চামচ কমলার খোসার গুঁড়া + ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ১৫–২০ মিনিট মুখে লাগান।

    কমলার রস ও মধু: ১ টেবিল চামচ কমলার রস + ১ চা চামচ মধু মিশিয়ে ১০–১৫ মিনিট ব্যবহারের পর ধুয়ে ফেলুন।

    কমলার খোসা ও গ্লিসারিন: ১ চা চামচ কমলার খোসার গুঁড়া + ২ চা চামচ গ্লিসারিন মিশিয়ে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।

    কমলার খোসা ও অ্যালোভেরা: ১ চা চামচ কমলার খোসা + ১ চা চামচ অ্যালোভেরা জেল + গোলাপ জল মিশিয়ে ২০–২৫ মিনিট রেখে ধুয়ে নিন।

    সতর্কতা: ফেসপ্যাক ব্যবহারের পরে দিনে সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। নতুন প্যাক ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন।

    ত্বকের যত্নে সবসময় ব্যয়বহুল প্রসাধনী প্রয়োজন হয় না। সঠিক উপাদান ও নিয়মিত যত্নেই ত্বক উজ্জ্বল, স্বাস্থ্যকর ও সতেজ থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ