বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আজ শুরু অফিস-ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি

    আজ শুরু অফিস-ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

    এর আগে অফিস কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চললেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কর্মঘণ্টা এক ঘণ্টা কমানো হয়েছে। শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার অপরিবর্তিত থাকবে।

    এই পরিবর্তিত সময়সূচির আওতার বাইরে রাখা হয়েছে জরুরি সেবাসমূহকে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, ডাক ও টেলিযোগাযোগ, হাসপাতাল ও গণমাধ্যম—এসব খাতের কর্মীরা আগের মতো স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করবেন।

    বাংলাদেশ ব্যাংকও ব্যাংকিং খাতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, রোববার থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে অফিসিয়াল কাজ শেষ করতে ব্যাংক কর্মকর্তাদের বিকেল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে।

    বন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।

    দেশের সব বিপণিবিতান, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ব্যবসায়ী নেতারা সময় বাড়ানোর দাবি জানিয়েছিলেন, তবুও আপাতত সরকার নির্ধারিত সময়সীমা বহাল রাখা হয়েছে।

    আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। অন্যদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্ধারণ করবে।

    শিক্ষা খাতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে।

    তবে প্রাথমিক পর্যায়ে অনলাইন ক্লাস চালু করা কঠিন হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে দরিদ্র ও শ্রমজীবী পরিবারের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে।

    এর আগে ২০২২ সালে জ্বালানি সাশ্রয়ের জন্য একই ধরনের সময়সূচি চালু করা হয়েছিল, যা ২০২৪ সালের জুনে স্বাভাবিক করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবারও সেই সাশ্রয়ী নীতিতে ফিরে এসেছে সরকার।

    সরকার আশা করছে, নতুন সময়সূচি জ্বালানি ব্যবহারে সাশ্রয় আনবে এবং দেশের অর্থনীতি ও সেবাখাতে চাপ কমাতে সহায়ক হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন