বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

    লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে বাসা-বাড়িতে সন্ধ্যার পর অপ্রয়োজনে লাইট ও ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি বলছে, এই দাবি সম্পূর্ণ ভুয়া।

    শনিবার রাতে দলটির সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুহুল কবির রিজভী এমন কোনো বক্তব্য দেননি। প্রচারিত তথ্যটি উদ্ভট, মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে রিজভীর নামে এই ভুয়া বক্তব্য প্রচার করছে।

    প্রচারিত তথ্যে দাবি করা হয়, ‘বাসাবাড়িতে সন্ধ্যার পরে অকারণে লাইট-ফ্যান ব্যবহার করা যাবে না এবং এটি তদারকি করবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।’ তবে বিএনপি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

    রুহুল কবির রিজভী দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, এ ধরনের গুজব বা মনগড়া তথ্যের প্রতি বিভ্রান্ত না হতে।

    একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান।ধ করা এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন