বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বর্তমান পরিস্থিতি আগে থেকেই আঁচ করেছিলাম: নাহিদ

    বর্তমান পরিস্থিতি আগে থেকেই আঁচ করেছিলাম: নাহিদ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তার কাছে অপ্রত্যাশিত নয়। তিনি দাবি করেন, ৫ আগস্ট থেকেই এর সূচনা হয়েছে।

    শনিবার (৪ এপ্রিল) দুপুরে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    ‘আগেই বুঝতে পেরেছিলাম কী হতে যাচ্ছে’

    নাহিদ ইসলাম বলেন, ওমরাহ পালনে যাওয়ার আগেই তিনি পরিস্থিতির পূর্বাভাস পেয়েছিলেন। বর্তমানে যা ঘটছে, তা হঠাৎ করে নয় বরং পূর্বনির্ধারিত ধারাবাহিকতার অংশ বলেই মনে করেন তিনি।

    তিনি বলেন, তাদের দল সংস্কারের পক্ষে অবস্থান নিলেও বিএনপি শুরু থেকেই নির্বাচনমুখী ছিল। দুই-তৃতীয়াংশ ভোট পাওয়ার পর ক্ষমতাসীনরা এখন আর অন্য কোনো মতামতকে গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

    নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোটের প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়নি এবং জুলাই সনদের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন না করার বিষয়েও তিনি সমালোচনা করেন।

    তিনি বলেন, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার এবং সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা উদ্বেগজনক। বিশেষ করে গুম প্রতিরোধ সংক্রান্ত আইন বাতিলের চেষ্টা রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

    বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয়নি মূলত আস্থার অভাবের কারণে। জনগণের সেই অনাস্থা এখনো কাটেনি বলেও দাবি করেন তিনি।

    বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন