বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

    বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বহু মামলার মধ্যে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল এবং এগুলো মিথ্যা ও হয়রানিমূলক ছিল।

    বুধবার (১ মার্চ) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    আইনমন্ত্রী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছে। তবে সরকারিভাবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বা হয়রানিমূলক মামলার পূর্ণাঙ্গ পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না বলেও উল্লেখ করেন তিনি।

    তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এসব কমিটি মামলা সংক্রান্ত নথি, এজাহার, চার্জশিট এবং পাবলিক প্রসিকিউটরের মতামত যাচাই করে দেখে মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক কিনা।

    যেসব মামলার ক্ষেত্রে জনস্বার্থে বিচার অব্যাহত রাখার প্রয়োজন নেই বা রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে, সেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। পাশাপাশি জেলা কমিটির সুপারিশ যাচাই করতে ২০২৬ সালের ৮ মার্চ ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।

    আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন